ধামইরহাট প্রতিপক্ষের ছুরিকাঘাতে মর্মান্তিক যুবকের মৃত্যু আহত -১
আরমান হোসেন রাজু
নওগাঁর
ধামইরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মর্মান্তিক যুবকের মৃত্যু ও ০১ জন গুরুত্বর আহত হয়েছে।
২ রা অক্টোবর ( শুক্রবার) সন্ধ্যা ৭ টার সময় উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত বডশিবপুর মাস্টার পাডায় এই ঘটনা ঘটে। স্হানীয় জনগনের সুত্রে জানা যায় যে, ছাগল করলার গাছ খওয়াকে কেন্দ্র করে কাসেম উদ্দিনের সাথে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন কাসেমকে ছুরিকাঘাত করে। এতে কাসেম উদ্দিন (৪০) গুরুতর আহত হয়। পরে স্হানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পূর্বে সে মারা যায়। একই ঘটনায় আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থানা পুলিশ খবর পেয়ে দ্রুতভাবে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাদের সাথে জডিতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনার সততা নিশ্চিত করেন ।