সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার প্রতিবাদ!
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট
০১৭১৭৭৭৬৯৭২
পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন সাংবাদিক আব্দুল বারী দুলাল। তিনি গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি গজঘণ্টার উমর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালিত হওয়ার পর বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিক দুলালের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। কোনো সংবাদ বা সাংবাদিকের প্রতিবেদন কারও কাছে অস্বস্তিকর বা আপত্তিকর মনে হলে তার জবাব হওয়া উচিত তথ্য, যুক্তি ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে- হামলা, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে নয়।
সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর সংঘটিত হামলার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে আহত সাংবাদিকের নিরাপত্তা ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।