শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

নিষ্ঠুর পৃথিবী”

Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

“নিষ্ঠুর পৃথিবী”

কলমে/ সাংবাদিক এম বাদল খন্দকার।

পৃথিবীটা এত নিষ্ঠুর কেন, কেউ বলতে পারবেন?
এখানে হাসির আড়ালে কেন কান্না লুকিয়ে রাখবেন?

এখানে ফুল ফুটে, আবার ঝরেও যায়,
মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন ভেঙে যায়।
যাকে ভাবি আপন, সে-ই তো দেয় ব্যথা,
বুকের ভেতর জমে থাকে না বলা কথা।

ক্ষুধার জ্বালায় কাঁদে শিশু ফুটপাতে,
রাজপ্রাসাদে আলো জ্বলে সারা রাতে।
কারো মুখে হাসি, কারো চোখে জল,
এই কি তবে বিধির খেলা, বিধির ছল?

ভালোবাসা দিলে, আঘাত ফিরে আসে,
বিশ্বাস করলে, বিশ্বাস ভেঙে ভাসে।
টাকার কাছে বিক্রি হয় বিবেকখানা,
গরীবের কান্না কেউ শোনে না।

পৃথিবীটা এত নিষ্ঠুর কেন, কেউ বলতে পারবেন?
নাকি নিষ্ঠুর মানুষই পৃথিবীটাকে এমন করবেন?

তবুও আশা রাখি, একদিন বদলাবে,
নিষ্ঠুরতার মাঝেও ফুল ফুটবে।
মানুষ মানুষকে বুঝবে ভালোবেসে,
সেদিন পৃথিবী হাসবে অবশেষে।


More News Of This Category