বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline :
কি ভাবে সেজদা দেওয়ার নিয়ম,   আসলে#সেজদা কোথায় করতে হয়? #সেজদা কিভাবে করবেন জেনে নিন ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ১ সদস্য গ্রেফতার==== দ্য ডেইলি বাংলা স্কাই ভারপ্রাপ্ত সম্পাদকের কলম থেকে। পার্বতীপুরে দুই সন্তানের জননী বাবলী আক্তারের রহস্যজনক মৃত্যু: স্বামী আটক যানজট কমাতে , হকার উচ্ছেদ, অটোরিকশা বন্ধ করা, সন্ত্রাস কমাতে, বারবার পুলিশ নিয়োগ দেয়া প্রসঙ্গে। নাসিরনগরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, যান উদ্ধার আরমান হোসেন রাজু তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও কুড়িগ্রাম সদরে ৮ বোতল ইস্কাফসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ১ সদস্য গ্রেফতার====

Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ১ সদস্য গ্রেফতার====
তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি:—-
দিনাজপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। [৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে] দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম এই সফল অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত আসামির নাম নয়ন দাস (২৯)। সে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন (দাসপাড়া) গ্রামের যুগল দাসের ছেলে।অভিযান সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি-র অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের অন্তর্গত বসতবাড়ি থেকে নীল রঙের একটি নম্বরবিহীন Honda Shine SP CB 125 CC মোটরসাইকেল উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,০০,০০০ টাকা। এ সময় চোরচক্রের সদস্য নয়ন দাসকে হাতেনাতে গ্রেফতার করা হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার নীলফামারী সদর থানাধীন যদুনাথবাটি গ্রামে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি অনন্ত দাস পালিয়ে গেলেও, তার বাড়ির সামনে থেকে আরও ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত বাকি দুটি মোটরসাইকেলের বিবরণ:একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন TVS metro 100cc (যার আনুমানিক মূল্য ৮০,০০০ টাকা)একটি ব্লু (নীল) রঙের রেজিস্ট্রেশনবিহীন Bajaj Pulsar 150cc (যার আনুমানিক মূল্য ১,৫০,০০০ টাকা)পুলিশ জানায়, উদ্ধারকৃত ৩টি মোটরসাইকেলের মোট আনুমানিক মূল্য প্রায় ৩,৩০,০০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা দিনাজপুর ও নীলফামারীর বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে সুকৌশলে মোটরসাইকেল চুরি করে আসছিল। গ্রেফতারকৃত নয়ন দাস এবং পলাতক আসামি অনন্ত দাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


More News Of This Category