বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline :
কি ভাবে সেজদা দেওয়ার নিয়ম,   আসলে#সেজদা কোথায় করতে হয়? #সেজদা কিভাবে করবেন জেনে নিন ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ১ সদস্য গ্রেফতার==== দ্য ডেইলি বাংলা স্কাই ভারপ্রাপ্ত সম্পাদকের কলম থেকে। পার্বতীপুরে দুই সন্তানের জননী বাবলী আক্তারের রহস্যজনক মৃত্যু: স্বামী আটক যানজট কমাতে , হকার উচ্ছেদ, অটোরিকশা বন্ধ করা, সন্ত্রাস কমাতে, বারবার পুলিশ নিয়োগ দেয়া প্রসঙ্গে। নাসিরনগরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, যান উদ্ধার আরমান হোসেন রাজু তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও কুড়িগ্রাম সদরে ৮ বোতল ইস্কাফসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, যান উদ্ধার আরমান হোসেন রাজু

Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, যান উদ্ধার

আরমান হোসেন রাজু
রংপুর ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২
গাইবান্ধায় অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোবাইক চোর চক্রের সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোর চক্রটির কাছ থেকে চুরি যাওয়া একটি অটোবাইকও উদ্ধার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার বড় সাতাইল বাতাইল এলাকার রফিকুল ইসলামের ছেলে রাকিব হাসান (৩০), একই এলাকার জাহিদুল মণ্ডলের ছেলে সুলতান ইসলাম (২৬), ফারুক ইসলামের ছেলে সামিউল ইসলাম (২২), ছোট সাতাইল বাতাইল এলাকার সেকেন্দার শেখের ছেলে মেহেদুল শেখ (২৫), সদর উপজেলার বড় ভবানীপুর এলাকার বজলুর রহমানের ছেলে মারুফুর রহমান মারুফ (৩৩) এবং পীরগাছা এলাকার ময়নুল ইসলামের ছেলে আব্দুল হামিদ বাবু (৩৪)।

​পুলিশ সূত্র জানায়, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মোশারফ হোসেন (২৬) নামে এক চালক পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাজারে আসেন। যাত্রী নামিয়ে তিনি তুলসীঘাট বাজারের ‘গোলাপ মিয়ার ডে-নাইট কনফেকশনারি’র সামনে অটোবাইকটি রেখে পাশের একটি দোকানে চা খেতে যান। চা খেয়ে ফিরে এসে তিনি দেখতে পান তার অটোবাইকটি সেখানে নেই। পরবর্তীতে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাহনটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

​ঘটনার পরপরই অর্থাৎ ওই রাতেই অটোবাইক চালক মোশারফ হোসেনের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

​মামলার ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট সার গোডাউন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে চুরি যাওয়া অটোবাইকের চালকের আসনে বসা অবস্থায় রাকিব হাসান এবং পেছনের আসনে বসা বাকি পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা মূলত একটি সংঘবদ্ধ আন্তঃজেলা অটোবাইক চোর চক্রের সক্রিয় সদস্য।

​তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


More News Of This Category