বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline :
কি ভাবে সেজদা দেওয়ার নিয়ম,   আসলে#সেজদা কোথায় করতে হয়? #সেজদা কিভাবে করবেন জেনে নিন ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ১ সদস্য গ্রেফতার==== দ্য ডেইলি বাংলা স্কাই ভারপ্রাপ্ত সম্পাদকের কলম থেকে। পার্বতীপুরে দুই সন্তানের জননী বাবলী আক্তারের রহস্যজনক মৃত্যু: স্বামী আটক যানজট কমাতে , হকার উচ্ছেদ, অটোরিকশা বন্ধ করা, সন্ত্রাস কমাতে, বারবার পুলিশ নিয়োগ দেয়া প্রসঙ্গে। নাসিরনগরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, যান উদ্ধার আরমান হোসেন রাজু তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও কুড়িগ্রাম সদরে ৮ বোতল ইস্কাফসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পার্বতীপুরে দুই সন্তানের জননী বাবলী আক্তারের রহস্যজনক মৃত্যু: স্বামী আটক

Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পার্বতীপুরে দুই সন্তানের জননী বাবলী আক্তারের রহস্যজনক মৃত্যু: স্বামী আটক।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

দিনাজপুরের পার্বতীপুরে বাবলী আক্তার (২৫) নামের দুই সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রাজু ইসলামকে আটক করেছে পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ।
​বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পার্বতীপুর পৌরসভার সাহেবপাড়া এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত বাবলী আক্তার ওই এলাকার বাবু মিয়ার মেয়ে।
​স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্বামী রাজু ও স্ত্রী বাবলী আক্তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। দীর্ঘ সময় পার হলেও বাবলী ঘুম থেকে না ওঠায় স্বামী রাজু তাকে ডাকাডাকি শুরু করেন। এ সময় স্ত্রীর হাত-পা নিস্তেজ ও শক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক বাবলীকে মৃত ঘোষণা করেন।
​মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বজন ও প্রতিবেশীদের একাংশ বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ, ঘুমান্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ বা দায়িত্বশীল কোনো পক্ষ থেকে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
​এদিকে হাসপাতাল থেকে মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে এলে খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, গৃহবধূর মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে প্রতীয়মান হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রাজু ইসলামকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও প্রাক-তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


More News Of This Category