শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

শরতের মায়াবী আকাশ” জাকিয়া সুলতানা

Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

“শরতের মায়াবী আকাশ”
জাকিয়া সুলতানা

শরতের আকাশে শুভ্রতার হাসি,
মেঘেদের কানে বাজে সুরেলা বাঁশি !
মন হারিয়ে যায় ঐ বাঁশির সুরে,
সাদা ঘুড়ি উড়িয়ে দিতে নীলাম্বরে !

নীল আকাশ জুড়ে মেঘের পালক,
কাশফুলের ডগায় চাঁদের নোলক!
যেন কাগজের খেয়া চলে ভেসে ভেসে,
মেঘের ডানায় চড়ে পরীদের দেশে!

শূন্যে ভাসে নির্মল বাতাসের বাণী,
থেমে থেমে মেঘেরা দেয় হাতছানি !
শিউলির সুবাসে ভরে যায় চারিধার,
শিশিরের ছোঁয়ায় হাসে ভোরের পাড় !

দিগন্তে রোদের গায়ে সোনালি হাসি,
নদীর জলে ঝিলমিল করে রূপের রাশি !
শরৎ যেন স্বপ্নমাখা নীল আকাশ,
প্রকৃতির বুকে ছড়িয়ে দেয় প্রেমের আভাস।


More News Of This Category