*লাকসাম দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ*
নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।
কুমিল্লার লাকসামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় টিন বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে লাকসাম উপজেলার সামনে এ বিতরণ করা হয়।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে টিন তুলে দেন লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী মোশারফ হোসেন মুশু।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমরান হোসেন মিলন, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, ছাত্রদলের সাবেক সভাপতি মিঠু সহ স্থানীয় নেতাকর্মীরা।