বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Headline :
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইপিআই প্রেসিডেন্টের বৈঠক উদযাপিত হলো দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় সাধারণ ক্রেতার ক্রয় করতে অসন্তোষ , দেখার মত কেউ নেই পত্নীতলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪ চন্দনাইশের প্রতারক মামুনের প্রতারণায় সর্বশান্ত সৌদি আরব মদিনা শহরের বহু প্রবাসী। ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ শিরোনাম: লাকসামে প্রেস ক্লাবের কমিটি গঠনে এমপির হস্তক্ষেপ নিয়ে বিতর্ক* সরাইল উপজেলা শাহজাদাপুর বি,এন,পি এর প্রতিবাদ সমাবেশ। কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড-

উদযাপিত হলো দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী

Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

উদযাপিত হলো দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী
‎
‎এ আর আল মামুন ঃ স্টাফ রিপোর্টার
‎
‎গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী।
‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় গাজীপুর চৌরাস্তার ময়মনসিংহ রোডস্থ হাজী টাওয়ারে দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. ফিরোজ আল মামুন।
‎এ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গণমাধ্যমকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে বিশ্বশান্তি এবং দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার সার্বিক সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎আলোচনা সভায় প্রধান অতিথি ডা. ফিরোজ আল মামুন বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই একটি সংবাদপত্রের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
‎আলোচনা শেষে দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিথিরা।
‎কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
‎


More News Of This Category