> নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইপিআই প্রেসিডেন্টের বৈঠক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট (IPI) এর প্রেসিডেন্ট ও সিইও জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে মিলিত হন।
বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা এবং বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে মতবিনিময় হয়। http://dainikbanglarsangbad.co