রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline :
কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় মো বাবুল আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শিরোনাম: অস্থিতিশীলতা ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ পুলিশকে* স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর। নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক শীতলক্ষ্যা নদীর তীরে সে সাংবাদিক, নওগাঁয় ছাদে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ **রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য এস্কাফসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।** ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ জব্দসহ দুইজনকে গ্রেফতারকরেছেন। সাংবাদিক এম বাদল খন্দকার – তিতাস পাড়ের কলম সৈনিক খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহিনের অসুস্থ মমতাময়ী মাকে দেখতে হাসপাতালে ছুটেযান খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্ধ।

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক
আরমান হোসেন রাজু

নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা নওগাঁ জেলার আত্রাই, রাণীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে—এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেন। এ সময় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে বলিহার ও ভীমপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় ১১ জনকে আটক করা হয়। পরে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের হেফাজতে নেয়।

তাজুল ইসলাম তাজ আরও বলেন, নওগাঁ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বিষয়টি তাঁর জানা নেই বলে জানান।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা ছিল কি না, তা যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category