বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline :
দিনাজপুরে পুলিশ সার্জেন্টের সাহসিকতায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-২======= তানভীর আহাম্মেদ, রিপোর্টার : সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের দিনাজপুরে শিশু রুহি হত্যা: মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩, কঙ্কাল উদ্ধার সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী বকুলের ওপর হামলা, সংবাদ সম্মেলনে প্রাণনাশের অভিযোগ ২৩ সেপ্টেম্বর সৌদি জাতীয় দিবস: যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান সৌদি আরব। মো: পারভেজ (১৩) পিতা: ওহেদুল( সিএনজি চালক) ❝লালমনিরহাটে ৩ কেজি গাঁজাসহ রাজশাহীর যুবক গ্রেপ্তার❞ জাতীয় দৈনিক সময় বায়ান্ন’র বার্তা সম্পাদক কামাল উদ্দিন জয়-এর সাংবাদিকতা পথচলা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুন্দরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল বান্দরবানে বিজিবির মেডিকেল ক্যাম্প: দুর্গম সীমান্তের দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

দিনাজপুরে পুলিশ সার্জেন্টের সাহসিকতায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-২======= তানভীর আহাম্মেদ, রিপোর্টার :

Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরে পুলিশ সার্জেন্টের সাহসিকতায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-২=======
তানভীর আহাম্মেদ, রিপোর্টার : দিনাজপুরে কোতোয়ালি থানা পুলিশের নিয়মিত চেকপোস্টে পুলিশ সার্জেন্টের চরম সাহসিকতা ও সতর্কতায় দেশীয় আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে শহরের দিনাজপুর সদর হাসপাতালের সামনে একটি নিয়মিত চেকপোস্টে এই সফল অভিযান পরিচালিত হয়।দায়িত্বরত পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় টিআই অমৃত সরকারের নেতৃত্বে কোতোয়ালি থানা এলাকায় একটি নিয়মিত ট্রাফিক চেকপোস্ট চলছিল। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেলকে থামার জন্য সংকেত দেন দায়িত্বরত পুলিশ সার্জেন্ট রূপক কুমার ঝাঁ।মোটরসাইকেলটি থামানোর পর সেটির পেছনে বসে থাকা এক ব্যক্তির আচরণ ও নড়াচড়া অত্যন্ত সন্দেহজনক মনে হয় সার্জেন্ট রূপকের কাছে। কোনো রকম কালক্ষেপণ না করে নিজের দূরদর্শিতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে সার্জেন্ট রূপক কুমার ঝাঁ, কনস্টেবল শাহনেওয়াজ (৩৭৭) এবং কনস্টেবল মেহেদী হাসানকে সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ঘিরে ফেলেন এবং তল্লাশি চালান।তল্লাশিকালে ওই সন্দেহভাজন ব্যক্তির হেফাজত থেকে একটি সচল পিস্তল (গান) এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। কর্তব্যরত পুলিশ সার্জেন্টের এমন তাৎক্ষণিক সিদ্ধান্ত ও অকুতোভয় ভূমিকার কারণেই কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অস্ত্রধারী অপরাধীদের কাবু করা সম্ভব হয়।পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে ট্রাফিক পুলিশের সহায়তায় গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি, জব্দকৃত অস্ত্র, চার রাউন্ড গুলি এবং রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়।দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্টে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল তল্লাশি করে একটি দেশীয় তৈরি পাইপগান (ওয়ানশুটারগান) ও ৪ রাউন্ড সতেজ কার্তুজসহ দুইজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে দিনাজপুর সদর হাসপাতালের সামনে টিআই অমৃত সরকারের নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি নিয়মিত চেকপোস্ট চলছিল। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেলকে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল পেয়ে পুলিশ সার্জেন্ট রুপক কুমার ঝাঁ, কনস্টেবল শাহনেওয়াজ (৩৭৭) ও কনস্টেবল মেহেদী হাসান মোটরসাইকেলটি থামান।

মোটরসাইকেলটি থামানোর পর সেটির পেছনে বসে থাকা ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে সার্জেন্ট রুপক কুমার ঝাঁ তাৎক্ষণিকভাবে অত্যন্ত সাহসিকতার সাথে তাকে তল্লাশি করেন। তল্লাশিকালে ওই ব্যক্তির হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পাইপগান এবং ৪ রাউন্ড সতেজ কার্তুজ উদ্ধার করা হয়।

পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় অস্ত্র, গুলি ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ দুই আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— মোটরসাইকেলের পেছনে বসে থাকা পিকআপ চালক হারুন (৫৫), পিতা- মৃত আবুল কাশেম, সাং- দপ্তরীপাড়া, থানা- কোতোয়ালি এবং মোটরসাইকেল চালক ও পিকআপ গ্যারেজ কর্মী মো: রতন (২০), পিতা- মো: জাহাঙ্গীর আলম, সাং- ষষ্ঠী তলা।

ট্রাফিক পুলিশের এই তাৎক্ষণিক ও প্রশংসনীয় ভূমিকার কারণে একটি বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই অস্ত্রসহ অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, “সাধারণত ট্রাফিক পুলিশ শুধু গাড়ির কাগজ যাচাই করে। কিন্তু সার্জেন্ট রূপক বাবু যেভাবে দূরদৃষ্টি খাটিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে ধরে তল্লাশি করলেন এবং অস্ত্র উদ্ধার করলেন, তা সত্যিই প্রশংসনীয়। উনার এই সাহসিকতার কারণে শহর একটি বড় ধরনের অপরাধ বা দুর্ঘটনা থেকে রক্ষা পেল।”কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। সাধারণ ট্রাফিক ডিউটির পাশাপাশি পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে অস্ত্র উদ্ধারের এই অনন্য নজির স্থাপন করায় সার্জেন্ট রূপক কুমার ঝাঁ ও তার টিমের সদস্যরা সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।


More News Of This Category