বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

দিনাজপুরে শিশু রুহি হত্যা: মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩, কঙ্কাল উদ্ধার

Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরে শিশু রুহি হত্যা: মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩, কঙ্কাল উদ্ধার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

দিনাজপুর উপজেলায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে অপহরণের পর নির্মমভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় শিশুর মা জিন্নাতুন (১৯), তাঁর কথিত পরকীয়া প্রেমিক রিপন টুডু (৩৫) এবং সহযোগী সুজন টুডু (৩২)-কে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভুট্টা ক্ষেত থেকে শিশু রুহির শরীরের হাড়গোড় ও দেহাংশের কঙ্কাল উদ্ধার করা হয়।
​ঘটনাটি ঘটেছে দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের নশিপুর জামতলী এলাকায়।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রুহি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি চলছিল। ঘটনাটি তদন্তে নেমে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রযুক্তির সহায়তায় এবং গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে সন্দেহভাজনদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা শিশুটিকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেন।
​পরবর্তীতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে জেলা পুলিশের এক অভিযানে প্রধান আসামি রিপন টুডুর স্বীকারোক্তি ও দেখিয়ে দেওয়া স্থান থেকে শিশু রুহির দেহাংশের কঙ্কাল উদ্ধার করা হয়।
​ঘটনার বিস্তারিত জানাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, পরকীয়া প্রেমের নির্মম বলি হতে হয়েছে এই নিষ্পাপ শিশুটিকে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

 


More News Of This Category