বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline :
দিনাজপুরে পুলিশ সার্জেন্টের সাহসিকতায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-২======= তানভীর আহাম্মেদ, রিপোর্টার : সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের দিনাজপুরে শিশু রুহি হত্যা: মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩, কঙ্কাল উদ্ধার সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী বকুলের ওপর হামলা, সংবাদ সম্মেলনে প্রাণনাশের অভিযোগ ২৩ সেপ্টেম্বর সৌদি জাতীয় দিবস: যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান সৌদি আরব। মো: পারভেজ (১৩) পিতা: ওহেদুল( সিএনজি চালক) ❝লালমনিরহাটে ৩ কেজি গাঁজাসহ রাজশাহীর যুবক গ্রেপ্তার❞ জাতীয় দৈনিক সময় বায়ান্ন’র বার্তা সম্পাদক কামাল উদ্দিন জয়-এর সাংবাদিকতা পথচলা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুন্দরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল বান্দরবানে বিজিবির মেডিকেল ক্যাম্প: দুর্গম সীমান্তের দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী বকুলের ওপর হামলা, সংবাদ সম্মেলনে প্রাণনাশের অভিযোগ

Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী বকুলের ওপর হামলা, সংবাদ সম্মেলনে প্রাণনাশের অভিযোগ

 

বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের ভাই, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুলের ওপর হামলা করে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণ বয়ড়া ঈদগাহ মাঠে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে মনজুর রহমান বকুল অভিযোগ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে উসকানি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে ইউনিয়নের চক শৈলাবাড়িতে আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে রাতে ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

তিনি জানান, ফেরার পথে শিকদারবাড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ে পৌঁছালে মুখে মাস্ক ও রুমাল দিয়ে মুখ ঢাকা একদল যুবক তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা কোনোভাবে প্রাণ সংশয়ের হাত থেকে রক্ষা পান।

সংবাদ সম্মেলনে কবি মোহন রায়হান বলেন, আমার ভাই বকুলের ওপর হামলা চালানো হয়েছে। আমরা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অবহিত করেছি। আমাদের লক্ষ্য অভিযুক্তদের শাস্তি দেওয়া নয়। তারা তো আমার এলাকারই সন্তান। তারা কেন কষ্টে থাকবে? আমি তাদের পরিবারের সঙ্গে কথা বলব।

তিনি আরও বলেন, আমার ভাই বিএনপি করে, সে প্রার্থী হয়েছে। প্রতিপক্ষরা কেন হামলা চালাবে? তারা চাইলে ওপর মহলে যাক। সেখান থেকে মনোনয়ন এনে বিজয়ী হোক, আমরা মেনে নেব। তবে কোনো হামলার পক্ষে আমরা নই।

সংবাদ সম্মেলনে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিলন সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হৃদয় সরকার, খোকশাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা তালুকদার ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিন্টুসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


More News Of This Category