বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline :
দিনাজপুরে পুলিশ সার্জেন্টের সাহসিকতায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-২======= তানভীর আহাম্মেদ, রিপোর্টার : সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের দিনাজপুরে শিশু রুহি হত্যা: মা ও কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩, কঙ্কাল উদ্ধার সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী বকুলের ওপর হামলা, সংবাদ সম্মেলনে প্রাণনাশের অভিযোগ ২৩ সেপ্টেম্বর সৌদি জাতীয় দিবস: যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান সৌদি আরব। মো: পারভেজ (১৩) পিতা: ওহেদুল( সিএনজি চালক) ❝লালমনিরহাটে ৩ কেজি গাঁজাসহ রাজশাহীর যুবক গ্রেপ্তার❞ জাতীয় দৈনিক সময় বায়ান্ন’র বার্তা সম্পাদক কামাল উদ্দিন জয়-এর সাংবাদিকতা পথচলা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুন্দরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল বান্দরবানে বিজিবির মেডিকেল ক্যাম্প: দুর্গম সীমান্তের দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

বান্দরবানে বিজিবির মেডিকেল ক্যাম্প: দুর্গম সীমান্তের দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানে বিজিবির মেডিকেল ক্যাম্প: দুর্গম সীমান্তের দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

শহিদুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি:

সীমান্ত সুরক্ষার পাশাপাশি বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকায় দুই দিনব্যাপী এক বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।২১ ও ২২ সেপ্টেম্বর ৫৭ বিজিবির অধীনস্থ লিকড়ী ও বুলুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় ইউনিটের মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি চিকিৎসক দল স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক প্রতিরোধ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।ব্যতিক্রমী এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে স্থানীয় পাড়া কারবারী, হেডম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই ক্যাম্পেইন সম্পন্ন হয়।এ বিষয়ে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি সবসময় আন্তরিক। ভবিষ্যতেও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য দুর্গম সীমান্ত এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইনসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


More News Of This Category