সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline :
গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজা সহ ০২ জন আসামী গ্রেফতারঃ *বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম: সাংবাদিক সুরক্ষায় সারাদেশে ছায়া হয়ে পাশে* নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি। সাংবাদিকদের বিরুদ্ধে জিডি : বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ- পলাশবাড়ীতে ৫১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক মোঃ মিঠু মিয়া মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি একাত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান গাইবান্ধায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

একাত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান

Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

একাত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান

জয়নাল আবেদীন সজীব স্টাফ রিপোর্টার

মহান মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ হয়ে শয্যাশায়ী। একাত্তরে দেশের জন্য যিনি সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধার আজকের অসুস্থতার চিত্র হৃদয় ছুঁয়ে যায়। বর্তমানে তিনি তার নিজ বাড়িতে আছেন তার চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া নিজ বাসায় বিছানায় শুয়ে আছেন। বয়সের ভার ও অসুস্থতায় তিনি এখন অনেকটাই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
যে মানুষগুলো নিজেদের জীবন ও যৌবন দেশের জন্য উৎসর্গ করে আমাদের একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, তাঁদের প্রতি সম্মান ও দায়িত্ব আমাদের সবার। একজন বীর মুক্তিযোদ্ধার অসুস্থতার সময়ে তাঁর পাশে দাঁড়ানো, খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর প্রতি সহমর্মিতা জানিয়ে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংগঠনসহ সংশ্লিষ্ট সবার প্রতি তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
একাত্তরের বীরেরা আমাদের গর্ব। তাঁদের ত্যাগের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাই জীবনের শেষ সময়ে অসুস্থ এই বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ানোই হোক আমাদের মানবিক অঙ্গীকার।


More News Of This Category