সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Headline :
গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজা সহ ০২ জন আসামী গ্রেফতারঃ *বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম: সাংবাদিক সুরক্ষায় সারাদেশে ছায়া হয়ে পাশে* নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি। সাংবাদিকদের বিরুদ্ধে জিডি : বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ- পলাশবাড়ীতে ৫১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক মোঃ মিঠু মিয়া মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি একাত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান গাইবান্ধায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

পলাশবাড়ীতে ৫১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক মোঃ মিঠু মিয়া

Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পলাশবাড়ীতে ৫১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু বক্কর সিদ্দিক ওরফে বক্কর (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাতে পলাশবাড়ী থানাধীন ১ নম্বর কিশোরগাড়ী ইউনিয়নের আশমতপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আবু বক্কর সিদ্দিকের টিনশেড বসতবাড়ির দক্ষিণমুখী শয়নকক্ষে কথিত ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করা হয়। পরে তার পরনে থাকা লুঙ্গির ডান কোচরে সাদা পলিথিনে মোড়ানো একটি পোটলা থেকে কমলা রঙের ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটক আবু বক্কর সিদ্দিক পলাশবাড়ী উপজেলার আশমতপুর গ্রামের মৃত আলাউদ্দিন আলার ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পলাশবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


More News Of This Category