সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Headline :
গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজা সহ ০২ জন আসামী গ্রেফতারঃ *বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম: সাংবাদিক সুরক্ষায় সারাদেশে ছায়া হয়ে পাশে* নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি। সাংবাদিকদের বিরুদ্ধে জিডি : বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ- পলাশবাড়ীতে ৫১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক মোঃ মিঠু মিয়া মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি একাত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ভূঁইয়া আজ অসুস্থ, পাশে দাঁড়ানোর আহ্বান গাইবান্ধায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার

Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় পৃথক অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। একই রাতে মাদক সেবনের অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে গাইবান্ধা পৌরসভার শুকশান্তির বাজার এলজিইডি মোড়সংলগ্ন ফারুক স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালায়।

এ সময় মো. সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সদর উপজেলার দক্ষিণ ধানগড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। পরে তার শরীর তল্লাশি করে পরিহিত হালকা নীল রঙের জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো তিন পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের ওজন ৩ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তা জব্দ করা হয়।

এ ঘটনায় সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, ১৯ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—দক্ষিণ ধানগড়া গ্রামের মৃত নিয়ামত শেখের ছেলে মো. সাজু মিয়া (৫২) এবং একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে গোলাপ মিয়া।

পুলিশ জানায়, সাজু মিয়ার বসতবাড়ির পূর্ব দুয়ারী ঘর থেকে তাঁদের মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-১৮৩/২৬ দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


More News Of This Category