বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline :
ইয়েমেনে হাজার কোটি ডলার ঢালার পরও কেন সৌদি ও আমিরাতের বানানো ছায়া বাহিনীগুলো হুতিদের সামনে মুখ থুবড়ে পড়ল? আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (BTMA)-এর সেপ্টেম্বর ২০২৬ মাসের Board of Directors Meeting, গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। লালমাইয়ের বাগমারা বাজারে মরা মুরগি বিক্রি! ১৫ হাজার টাকা জরিমানা* বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে 20 বোতল স্কোপ সহ গ্রেফতার ১। ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও সমাবেশ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা। তুমি তো চলেই যাবে গোলাম রাশেদ

বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক

Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক

​বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলার রেইচা এলাকায় এক ১২ এর শিশু মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে ডা. মানিক কুমার নাথ নামের এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেইচা এলাকার স্থানীয় একটি চেম্বারে চিকিৎসা নিতে আসা এক শিশু ক্যানভাসারের মাধ্যমে ডা. মানিক কুমার নাথের নিকট পৌঁছায়। অভিযোগ ওঠে, তিনি চিকিৎসাসেবা দেওয়ার অজুহাতে ওই শিশুটিকে শ্লীলতাহানি করেন। শিশুটি পরবর্তীতে বিষয়টি তার পরিবারকে জানালে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

​খবর পেয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ডা. মানিক কুমার নাথকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে রাখেন এবং পরবর্তীতে রেইচা ক্যাম্প পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

​বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রেইচা এলাকায় শিশু শ্লীলতাহানির একটি ঘটনাকে কেন্দ্র করে এক চিকিৎসককে পুলিশি হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category