*লালমাইয়ের বাগমারা বাজারে মরা মুরগি বিক্রি! ১৫ হাজার টাকা জরিমানা*
*লালমাই, কুমিল্লা:* কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে মৃত মুরগি বিক্রির দায়ে এক অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন।
আজ ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার বাগমারা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার *সুব্রত বিশ্বাস দাস*।
অভিযানে মৃত মুরগি বিক্রির অপরাধে *মোঃ আবদুল হালিম* নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে *১৫,০০০ (পনের হাজার) টাকা* অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও সুব্রত বিশ্বাস দাস জানান, ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।