বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline :
ইয়েমেনে হাজার কোটি ডলার ঢালার পরও কেন সৌদি ও আমিরাতের বানানো ছায়া বাহিনীগুলো হুতিদের সামনে মুখ থুবড়ে পড়ল? আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (BTMA)-এর সেপ্টেম্বর ২০২৬ মাসের Board of Directors Meeting, গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। লালমাইয়ের বাগমারা বাজারে মরা মুরগি বিক্রি! ১৫ হাজার টাকা জরিমানা* বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে 20 বোতল স্কোপ সহ গ্রেফতার ১। ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও সমাবেশ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা। তুমি তো চলেই যাবে গোলাম রাশেদ

১১ দলীয় ঐক্যের লংমার্চ ও সমাবেশ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা।

Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

১১ দলীয় ঐক্যের লংমার্চ ও সমাবেশ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুর মেট্রোপলিটন এলাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও সমাবেশকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশনারের কার্যালয়, আরপিএমপি, রংপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আবদুর রহমান; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মারুফ আহমেদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি), অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) সনাতন চক্রবর্তী।

এছাড়াও ১১ দলীয় ঐক্যের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ গোলজার হোসেন, সদস্য সচিব, এবি পার্টি, রংপুর মহানগর; মোঃ মাহবুবার রহমান মাহবুব, সদস্য, রংপুর বিভাগীয় কমিটি, এবি পার্টি; মোহাম্মদ আল মামুন, আহ্বায়ক, এনসিপি, রংপুর জেলা; মাওলানা ইব্রাহিম খলিল, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস; এবং মোঃ শাহিনুর আলম, জেলা সম্পাদক, জাতীয় গণতান্ত্রিক পার্টি’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ তাদের কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়, সম্ভাব্য উদ্বেগ এবং প্রত্যাশার কথা পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দের বিভিন্ন মতামত ও প্রস্তাব পর্যালোচনা ও মূল্যায়নপূর্বক পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ বলেন, যেকোনো বড় কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজকদের যেমন নিজস্ব উদ্বেগ ও প্রস্তুতির বিষয় থাকে, তেমনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ লংমার্চ ও সমাবেশে অংশগ্রহণ করবেন। তাদের নিরাপদে কর্মসূচিতে অংশগ্রহণ এবং কর্মসূচি শেষে নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি বলেন, কর্মসূচিটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি যাতে না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ কমিশনার আরও বলেন, কর্মসূচি চলাকালে কোনো বিষয়ে অসুবিধা বা সমন্বয়ের প্রয়োজন দেখা দিলে আয়োজক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেবে। জনসাধারণের চলাচল ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী সড়ক ব্যবস্থাপনা ও চলাচলের ক্ষেত্রে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি কর্মসূচিতে অংশগ্রহণকারী, আয়োজক এবং সংশ্লিষ্ট সকলকে আইন-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন এবং কর্মসূচি সফল করতে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় পুলিশ কমিশনার কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা, শৃঙ্খলা এবং নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।


More News Of This Category