ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নৌকায় দুই নারীকে ধর্ষণের অভিযোগ
রৌনাক খান সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই ড্যান্সার কে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে মামলার এজাহার সূত্রে জানা যায় ভুক্তভোগীরা পেশায় ড্যান্সার বিয়ের অনুষ্ঠানের নাচের জন্য নয় হাজার টাকায় চুক্তি অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর বিকেলে তিনি ও তার দলের সদস্যরা সরাইলে আসেন এ সময় রাকিব নামে এক ব্যক্তি তাদের রিসিভ করে শাহবাজপুর সেতুর নিচে নিয়ে যান অভিযোগে বলা হয় রাকিব আরো পাঁচজনকে নিয়ে তাদের একটি ইঞ্জিন চালিত নৌকায় তুলে তিতাস নদীর মাঝামাঝি নিয়ে যান পরে নৌকায় দুই নারীকে ধর্ষণ করা হয় এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে দলের পুরুষ সদস্য সাইদ হোসেনকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে পরে রাত আটটার দিকে ভুক্তভোগীদের নাসিরনগর থানা দিন গোকর্ণঘাট এলাকায় নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বিষয়টি প্রথমে নাসিরনগর থানায় জানানো হলে ঘটনা স্থল সরাইল থানার আওতাধীন সরাইল থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয় এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগের ভিত্তিতে সরাইল থানার মামলা নম্বর ১০ তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৩) ধারায় মামলা হয়েছে সরাইলসরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া ঘটনার সততা নিশ্চিত করে বলেন অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলছে দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে