রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশের মানচিত্র কলমে রিতুনুর জনাব গোলাম এরশাদ রহমান* *সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি* *মোহনগঞ্জ উপজেলা, নেত্রকোনা* —মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,, বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে- আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দুর্গাপুর থানাধীন চকলেঙ্গুরা সাকিনস্থ মোঃ নয়ন মিয়া এর বসত ঘরের খাটের নিচ হতে ৩০ (ত্রিশ) বোতল ভারতীয় মদ উদ্ধার ও এক জন আসামী গ্রেফতার। জাতীয় দৈনিক বাংলার সংবাদ সিনিয়র সটাফ রিপোটার, গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নৌকায় দুই নারীকে ধর্ষণের অভিযোগ রৌনাক খান সরাইল প্রতিনিধি ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্টাফ রিপোর্টারঃ “চাকরিজীবন শেষে অবসরে সোনালী ব্যাংকের জিএম শাহজাহান” মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ সিনিয়র রিপোটার,

রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

***রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রংপুর জেলা পুলিশের ডিবি’র এসআই (নিঃ) ভূষণ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার-ফোসর্সহ ১১/০৯/২০২৬ খ্রি. ১৩:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার কোতয়ালী (সদর) থানাধীন ৪নং সদ্যপুস্করনী ইউনিয়নের ফাঁজিল খা (চারআনিপাড়া) গ্রামস্থ জনৈক মোঃ মনোয়ার হোসেন, পিতা-মৃতঃ মোস্তফা এর বসতবাড়ীতে ধৃত অভিযুক্ত মোস্তাফিজুর ও লিমন এর হেফাজত হতে ১১৫ (একশত পনেরো) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে উক্ত অভিযুক্তদ্বয় দৌড়ে পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল অর্থাৎ ঐ বসতবাড়ীর ভিতর উঠান হতে হাতে নাতে আটক করা হয়।

এছাড়া ধৃত অভিযুক্তদ্বয়ের মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০২(দুই ) টি পুরাতন মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়‌।

ধৃত অভিযুক্তদ্বয়কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত নাম ঠিকানা: ১। মোঃ মোস্তাফিজুর রহমান (৪৩) পিতা-মোঃ আঃ মোতালেব, সাং-কুটিপাড়া, থানা-মিঠাপুকুর, ২। মোঃ লিমন মিয়া (২৫) পিতা-মোঃ আনিস মিয়া, সাং-ফাঁজিলখা (চারআনিপাড়া), ০৪ নং সদ্যপুস্করণী ইউনিয়ন, থানা-কোতয়ালী (সদর), উভয় জেলা-রংপুর।

গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে জেলা কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সুপার মহোদয় জানান মাদকবিরোধী অভিযান ও মাদক নির্মূলে রংপুর জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
মাদককে না বলুন ৯৯৯ফোন দিন


More News Of This Category