**ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে-
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
“দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর অংশ হিসেবে রংপুরে বিভিন্ন অনুষ্ঠানে রংপুর জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ।
১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” শীর্ষক তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান (ভার্চ্যুয়াল) জেলা প্রশাসক, রংপুর কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। রংপুর জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসন, রংপুর ও সিটি কর্পোরেশন, রংপুর এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে রংপুর কালেক্টরেট সুরভি উদ্যান পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠান পাবলিক লাইব্রেরী মাঠে প্রজেক্টেরের মাধ্যমে বড় পর্দায় প্রচার করা হয়। অতঃপর কালেক্টরেট সুরভি উদ্যানে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অনুষ্ঠান সমূহে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সামসুজ্জামান সামু, চেয়ারম্যান, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও আহ্বায়ক, রংপুর মহানগর বিএনপি, জনাব মোঃ মাহফুজ উন নবী চৌধুরী ডন, প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন ও সদস্য সচিব, রংপুর মহানগর বিএনপি, জনাব মুঃ মাহবুবুর রশীদ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, জনাব ইসরাত জাহান, জেলা প্রশাসক, রংপুর, জনাব মোঃ সাইফুল ইসলাম, প্রশাসক, জেলা পরিষদ, রংপুর ও আহ্বায়ক, রংপুর জেলা বিএনপি ও অন্যান্যরা।