“চাকরিজীবন শেষে অবসরে সোনালী ব্যাংকের জিএম শাহজাহান”
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ সিনিয়র রিপোটার,,
,,
দীর্ঘ প্রায় ৩১ বছরের কর্মজীবন শেষে অবসরে গেছেন সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার জনাব মো. শাহজাহান।
তাঁর অবসর গমন উপলক্ষে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
জনাব মো. শাহজাহান ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. শওকত আলী খান।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. রেজাউল করিম ও জনাব মো. রফিকুল ইসলাম, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ ও ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বিদায়ী জিএম জনাব মো. শাহজাহানের সহধর্মিণী ও তার দুই কন্যা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জিএম জনাব মো. শাহজাহান তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন ও অবসর জীবনের জন্য সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে বক্তারা সোনালী ব্যাংকে কর্মকালীন জনাব মো. শাহজাহানের বিভিন্ন সফলতা ও অবদান তুলে ধরেন এবং তাঁর সুস্থ ও আন্দনময় অবসর জীবন কামনা করেন।