শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Headline :
নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাবে ট্রাম্পের সমর্থন মার্কেটিং’ ও ‘বাজার’ শব্দ দুটি কী করে আমাদের হলো -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- মার্কেটিং’ ও ‘বাজার’ শব্দ দুটি কী করে আমাদের হলো -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- সৈয়দা সাজেদা চৌধুরী: পঁচাত্তর-পরবর্তী দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরা এক সাহসী নেত্রী কুয়েতে তহবিল কেলেঙ্কারি: সাবেক শীর্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার নিশ্চিত করতে স্কুল ক্যান্টিনে ৩০ ধরনের খাদ্য ও পানীয় বিক্রি ও প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়। নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। বিশেষ প্রতিনিধি : খাঞ্জাপুর পাঙ্গাসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার কাজ শুরু: শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ প্রদানে অভিনব উদ্যোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে ৩৬ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ১২ সেপ্টেম্বর,২০২৬

নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাবে ট্রাম্পের সমর্থন

Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাবে ট্রাম্পের সমর্থন
হাকিকুল ইসলাম খোকন,মোঃনাসির,বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত নাম পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সরকারি উদ্যোগ নেওয়া হয়নি।খবর আইবিএননিউজ।
শ্রমিক দিবসের ছুটির সপ্তাহান্তে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ নিউ মেক্সিকোর নাম পরিবর্তনের পক্ষে একাধিক পোস্ট দেন। একটি পোস্টে তিনি নিউ মেক্সিকোর মানচিত্রে ‘Mexico’ শব্দটি কেটে তার জায়গায় ‘America’ বসানো একটি ছবি প্রকাশ করেন। পরে হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও ছবিটি পুনঃপ্রকাশ করা হয়।
ট্রাম্প এক পোস্টে লেখেন, “অনেকেই নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার পরামর্শ দিয়েছেন। সম্ভাবনাময় এই অঙ্গরাজ্যের মানুষের জন্য এটি আরও মর্যাদাপূর্ণ ও সুন্দর নাম হবে। আমি এটি পছন্দ করি।
তবে প্রেসিডেন্টের এমন সমর্থন সত্ত্বেও নিউ মেক্সিকোর নাম তাৎক্ষণিকভাবে পরিবর্তন হচ্ছে না। অঙ্গরাজ্যটির সংবিধানের প্রথম অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, “এই অঙ্গরাজ্যের নাম নিউ মেক্সিকো।” ফলে নাম পরিবর্তন করতে হলে রাজ্যটির সংবিধান সংশোধন করতে হবে। এ জন্য আইনসভায় অনুমোদনের পাশাপাশি ভোটারদের সম্মতিও প্রয়োজন হবে |
নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছেন, অঙ্গরাজ্যটির নাম পরিবর্তনের বিষয়টি আলোচনার জন্য উন্মুক্ত নয়। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠারও আগে থেকে এই নামের সঙ্গে অঙ্গরাজ্যটির ইতিহাস জড়িয়ে আছে।
অঙ্গরাজ্যটির ডেমোক্রেটিক আইনপ্রণেতারাও ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, নিউ মেক্সিকোর নামের সঙ্গে স্থানীয় জনগণের ইতিহাস, সংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্য যুক্ত রয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ফেডারেল সরকারি নথিতে কোনো ভৌগোলিক স্থানের নাম ব্যবহারের বিষয়ে প্রভাব ফেলতে পারলেও একতরফাভাবে কোনো অঙ্গরাজ্যের সাংবিধানিক নাম পরিবর্তন করতে পারেন না। তাই আপাতত ‘নিউ আমেরিকা’ নামটি ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত একটি প্রস্তাব হিসেবেই থাকছে; নিউ মেক্সিকোর সরকারি নাম অপরিবর্তিত রয়েছে।অনেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করছেন এবং প্রেসিডেন্টেরকে পাগল বলেছেন।


More News Of This Category