শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline :
নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাবে ট্রাম্পের সমর্থন মার্কেটিং’ ও ‘বাজার’ শব্দ দুটি কী করে আমাদের হলো -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- মার্কেটিং’ ও ‘বাজার’ শব্দ দুটি কী করে আমাদের হলো -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- সৈয়দা সাজেদা চৌধুরী: পঁচাত্তর-পরবর্তী দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরা এক সাহসী নেত্রী কুয়েতে তহবিল কেলেঙ্কারি: সাবেক শীর্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার নিশ্চিত করতে স্কুল ক্যান্টিনে ৩০ ধরনের খাদ্য ও পানীয় বিক্রি ও প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়। নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। বিশেষ প্রতিনিধি : খাঞ্জাপুর পাঙ্গাসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার কাজ শুরু: শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ প্রদানে অভিনব উদ্যোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে ৩৬ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ১২ সেপ্টেম্বর,২০২৬

খাঞ্জাপুর পাঙ্গাসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার কাজ শুরু: শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ প্রদানে অভিনব উদ্যোগ

Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

খাঞ্জাপুর পাঙ্গাসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার কাজ শুরু: শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ প্রদানে অভিনব উদ্যোগ

​এইচ.এম.তরিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ
ছাত্র-ছাত্রীদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক বিকাশের উপযোগী করে তোলার লক্ষ্যে খাঞ্জাপুর পাঙ্গাসা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে মাঠটি নিচু ও অনুপযোগী থাকায় শিক্ষার্থীদের খেলাধুলায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল। শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে মাঠে বালু ভরাটের মাধ্যমে সংস্কার কাজ চালানো হচ্ছে।

​বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন খাঞ্জাপুর পাঙ্গাসা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মজিবুর রহমান ফকির । মাঠ সংস্কারের এই ব্যয়বহুল ও জনকল্যাণমূলক কাজে প্রধানত আর্থিক সহযোগিতা প্রদান করেছেন—

১নং খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ​গোলাম কিবরিয়া তালুকদার (সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী)
​এইচ. এম. এমদাদুল হক জুয়েল (সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী)
মোঃ সামিম হাওলাদার ইতালি প্রবাসী ( সমাজসেবক)
​মোঃ সুমন হাওলাদার (সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী)
​এছাড়াও অত্র বিদ্যালয়ের বর্তমান ও এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে সহযোগিতা করেছেন।

​স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাঠ সংস্কারের এই প্রশংসনীয় কাজের ফলে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার চমৎকার সুযোগ পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ এই মহৎ উদ্যোগের সাথে জড়িত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


More News Of This Category