কুড়িগ্রামে ৩৬ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১২ সেপ্টেম্বর,২০২৬
কুড়িগ্রামের চিলমারীতে এক ঝটিকা অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ মোছা. রহিমা বেগম (৩৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চিলমারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড় ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানার একটি চৌকস টিম ৪ নম্বর রমনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পূর্ব মুদাফৎথানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে রহিমা বেগমকে ৩৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে চিলমারী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই সাফল্য এসেছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থান বজায় রেখেছে এবং এই সামাজিক ব্যাধি দূর করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
গ্রেপ্তারকৃত—নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।