বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline :
নাটোরে নাগরিক ফোরামের ফলোআপ সভা অনুষ্ঠিত মোঃ মজিবুর রহমান তালুকদার সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলার স্ংবাদ “ সিরাজগঞ্জ শহরে তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ নুশরাত হীনা রাত কলমে/ সাংবাদিক এম বাদল খন্দকার। বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় এজাহার, আটক ১ আরমান হোসেন রাজু কুড়িগ্রামে বেড়া ভেঙে ১৫০ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই মধুপুর দৈনিক বাজারে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন-এ ভোররাতে দুই দোকানে তালা ভেঙে চুরি মধুপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গাইবান্ধায় ইউএনওর ওপর অবৈধ বালু খেকোদের হামলা

মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই মধুপুর দৈনিক বাজারে

Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই মধুপুর দৈনিক বাজারে

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের দৈনিক বাজার এলাকায় সন্ধ্যার পর ফুটপাত ও সড়কের পাশে অস্থায়ী দোকান বসানোকে কেন্দ্র করে স্থায়ী ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাত দখল করে এসব দোকান বসানোর কারণে একদিকে পথচারীদের চলাচলে দুর্ভোগ ও যানজট বাড়ছে, অন্যদিকে মূল বাজারের স্থায়ী ব্যবসায়ীদের বেচাকেনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অবৈধ দোকান উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।
ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যার পর মধুপুর দৈনিক বাজারের আশপাশের ফুটপাত এবং মধুপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ডের উত্তর পাশে চলাচলের জায়গা দখল করে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান বসানো হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এসব দোকানে ক্রেতাদের ভিড়ও বাড়তে থাকে। এতে ফুটপাত সংকুচিত হয়ে পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে হয়। পাশাপাশি সড়কের পাশে ক্রেতাদের ভিড় ও যানবাহনের চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
স্থায়ী ব্যবসায়ীদের দাবি, ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে মূল বাজারের দোকানের মতো দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতনসহ অন্যান্য পরিচালন ব্যয় নেই। ফলে তারা তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করতে পারছেন। এতে নিয়মিত বিভিন্ন খরচ বহন করে ব্যবসা পরিচালনাকারী স্থায়ী ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, “আমরা নিয়মিত বাজার ইজারাদারের খাজনা, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতনসহ নানা খরচ বহন করে ব্যবসা করছি। অথচ ফুটপাতের দোকানিরা এসব খরচ ছাড়াই ব্যবসা করায় কম দামে পণ্য বিক্রি করতে পারছেন। এতে আমাদের বেচাকেনা কমে যাচ্ছে।”
তারা আরও বলেন, শুধু ব্যবসায়িক ক্ষতিই নয়, ফুটপাত দখলের কারণে বাজারের স্বাভাবিক পরিবেশও নষ্ট হচ্ছে। সন্ধ্যার পর ক্রেতা ও পথচারীদের ভিড়ের সঙ্গে সড়কে যানবাহনের চাপ বাড়ায় অনেক সময় চলাচল কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ সমস্যা বেশি দেখা যায় বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের মতে, ফুটপাত মূলত পথচারীদের নিরাপদ চলাচলের জন্য। সেখানে স্থায়ী বা অস্থায়ী দোকান বসানোর সুযোগ তৈরি হলে পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের স্থায়ী নজরদারি প্রয়োজন।
ব্যবসায়ীরা বলেন, “আমরা চাই সবাই নিয়ম মেনে ব্যবসা করুক। ফুটপাতও পথচারীদের জন্য উন্মুক্ত থাকুক। প্রশাসন নিয়মিত নজরদারি করলে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।”
মধুপুর দৈনিক বাজারের ব্যবসায়ীরা ফুটপাত দখল করে বসানো অস্থায়ী দোকান উচ্ছেদ, পথচারীদের চলাচলের জায়গা উন্মুক্ত রাখা এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জানান অবৈধ ভাবে বসা দোকান গুলো উচ্ছেদের ব্যবস্হা নেয়া হয়েছে।


More News Of This Category