বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline :
নাটোরে নাগরিক ফোরামের ফলোআপ সভা অনুষ্ঠিত মোঃ মজিবুর রহমান তালুকদার সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলার স্ংবাদ “ সিরাজগঞ্জ শহরে তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ নুশরাত হীনা রাত কলমে/ সাংবাদিক এম বাদল খন্দকার। বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় এজাহার, আটক ১ আরমান হোসেন রাজু কুড়িগ্রামে বেড়া ভেঙে ১৫০ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই মধুপুর দৈনিক বাজারে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন-এ ভোররাতে দুই দোকানে তালা ভেঙে চুরি মধুপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গাইবান্ধায় ইউএনওর ওপর অবৈধ বালু খেকোদের হামলা

গাইবান্ধায় ইউএনওর ওপর অবৈধ বালু খেকোদের হামলা

Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধায় ইউএনওর ওপর অবৈধ বালু খেকোদের হামলা

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৮ সেপ্টেম্বর,২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালাতে গিয়ে বালুখেকো চক্রের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা ও ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিশ্বনাথপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় রাজু শেখ নামে এক ড্রেজার ধ্বংসকারী শ্রমিক আহত হয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালী, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর, চকরহিমাপুর, চাঁদপুর, খলসী, বোয়ালিয়া ও সমসপাড়া এলাকায় করতোয়া নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। খবর পেয়ে সোমবার বিকেলে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় অপর একটি ড্রেজার মেশিন ধ্বংসের সময় নদীর বাঁধের ওপর থেকে সংঘবদ্ধ বালু উত্তোলনকারীরা হঠাৎ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও গাছের ডালপালা ছুড়তে শুরু করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ড্রেজার ধ্বংসের কাজে নিয়োজিত রাজু শেখ নামে এক শ্রমিক আহত হন।


হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান ও গোবিন্দগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ টিম। তারা দ্রুত অবরুদ্ধ ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের নিরাপদ স্থানে উদ্ধার করে নিয়ে আসেন।

হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ড. মো. মনিরুজ্জামান জানান, “ঘটনাটি খুব বেশি গুরুতর নয়। উদ্ধারকাজ চলাকালে নৌকা থেকে পা পিছলে এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন।”

​অন্যদিকে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, “খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করেছে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”


More News Of This Category