মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline :
বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নির্বাচিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার তেল-বিদ্যুৎ সংকটে বিপাকে সরকার, জ্বালানি বাজারে নিয়ন্ত্রিত প্রতিযোগিতাই কি সমাধান? আওরঙ্গজেব কামাল : দৃষ্টিহীনতাকে জয় করে উদ্যোক্তা শরিফুল, পাশে গাইবান্ধা চেম্বার মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি। গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু মকবুল হোসেন, সিনিয়র রিপোটার অধ্যক্ষের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, ইমামদের নিয়ে মন্তব্যে প্রতিবাদ* ইমামের দায়িত্বকে খাটো করা হয়েছে এলাকাবাসী ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা) নোয়াখালীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের বৃক্ষরোপণ। বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ০১৭২৫১৯২৪২৪ *৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি, নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। মধুপুরে সড়কের পাশ থেকে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মধুপুরে সড়কের পাশ থেকে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

মধুপুরে সড়কের পাশ থেকে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে সড়কের পাশের একটি সজনে গাছ থেকে রতন সিংহ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রতন সিংহ উপজেলার আঙ্গিনাপাড়া গ্রামের মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে একটি সজনে গাছের সঙ্গে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি ফাঁড়িতে নেওয়া হয়।
অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মধুপুর থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category