মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline :
বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নির্বাচিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার তেল-বিদ্যুৎ সংকটে বিপাকে সরকার, জ্বালানি বাজারে নিয়ন্ত্রিত প্রতিযোগিতাই কি সমাধান? আওরঙ্গজেব কামাল : দৃষ্টিহীনতাকে জয় করে উদ্যোক্তা শরিফুল, পাশে গাইবান্ধা চেম্বার মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি। গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু মকবুল হোসেন, সিনিয়র রিপোটার অধ্যক্ষের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, ইমামদের নিয়ে মন্তব্যে প্রতিবাদ* ইমামের দায়িত্বকে খাটো করা হয়েছে এলাকাবাসী ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা) নোয়াখালীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের বৃক্ষরোপণ। বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ০১৭২৫১৯২৪২৪ *৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি, নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। মধুপুরে সড়কের পাশ থেকে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

অধ্যক্ষের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, ইমামদের নিয়ে মন্তব্যে প্রতিবাদ* ইমামের দায়িত্বকে খাটো করা হয়েছে এলাকাবাসী ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

*অধ্যক্ষের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, ইমামদের নিয়ে মন্তব্যে প্রতিবাদ*
ইমামের দায়িত্বকে খাটো করা হয়েছে এলাকাবাসী

( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ *মনিরুল হক মন্টু*র একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদের ঝড় উঠেছে।

গতকাল দেওয়া ওই পোস্টে তিনি লেখেন: _”যুক্তি খুঁজে পাই না – মুসল্লী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পেট চালাতে পারে, একই সময়ে সম্পরিমাণ নামাজ পড়ানোর কারণে ইমামকে কেন বেতন দিতে হবে?”_

অধ্যক্ষের এই মন্তব্যকে ইসলামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মসজিদ ও ইমামদের মর্যাদাহানিকর বলে আখ্যায়িত করেছেন এলাকার ধর্মপ্রাণ মানুষ ও সচেতন মহল।
*প্রতিবাদে যা বলা হচ্ছে*
এক প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, _”সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল হক মন্টুর এমন মন্তব্যে আমরা গভীরভাবে হতাশ ও প্রতিবাদ জানাচ্ছি। ইসলামের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান—মসজিদ ও ইমামের দায়িত্বকে এভাবে শুধু ‘পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো’ দিয়ে মূল্যায়ন করা অত্যন্ত দুঃখজনক।”_

বিবৃতিতে আরও বলা হয়, _”মন্টু সাহেব, ইমামদের দায়িত্ব ও মর্যাদা নিয়ে প্রশ্ন তোলার আগে তাঁদের সমাজ ও ধর্মের প্রতি অবদানটা একটু ভাবুন। মত প্রকাশের অধিকার সবার আছে, কিন্তু ধর্মীয় অনুভূতি ও সম্মানিত একটি পেশা নিয়ে মন্তব্য করার সময় দায়িত্বশীলতাও থাকা প্রয়োজন।”_

বিবৃতির শেষে বলা হয়, _”ইসলাম ও ইমামদের নিয়ে এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”_
ইমামদের দায়িত্ব কী?*
স্থানীয় আলেম ও এলাকাবাসীর মতে, একজন ইমামের দায়িত্ব শুধু নামাজ পড়ানো নয়। জানাজা, বিয়ে, আকিকা, ওয়াজ, সামাজিক সালিশ, কাউন্সেলিং এবং সমাজের নৈতিক শিক্ষা দেওয়াসহ বহুমুখী দায়িত্ব পালন করেন তারা। পাশাপাশি মসজিদের দেখভাল ও ধর্মীয় শিক্ষা প্রসারেও তাদের ভূমিকা রয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষ মনিরুল হক মন্টুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।


More News Of This Category