শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন:

Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর

মো:শাহজালাল সুমন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ ৫৩ নং ওয়ার্ড বামনাটেক যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া ব্যাপারী। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, সাংগঠনিক কার্যক্রম এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে চান মিয়া ব্যাপারী বামনাটেকের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নিজের অর্থায়নে ড্রেন নির্মাণের ব্যবস্থা করবেন। পাশাপাশি ৫৩ নম্বর ওয়ার্ডকে ভূমিদস্যুদের কবল থেকে মুক্ত রাখার অঙ্গীকার করেন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে তিনি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে চান মিয়া ব্যাপারী বলেন, “আমি নির্বাচনের জন্য বা ভোটের জন্য আপনাদের কাছে আসিনি; আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।” তিনি আরও বলেন, কাউন্সিলর নির্বাচিত হন বা না হন, ৫৩ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে তার সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “আগামীতে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আমি আপনাদের মাঝে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা আমাকে ভালোভাবে চেনেন ও জানেন। আমি এই এলাকারই সন্তান, আপনাদেরই একজন। তাই আগামী নির্বাচনে আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ, আমিও সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব।”স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চান মিয়া ব্যাপারী এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ঈদে অসহায় মানুষের মধ্যে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ, মাসব্যাপী ইফতার বিতরণ, দরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে সহযোগিতা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, বৃক্ষরোপণ এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন উদ্যোগে তিনি সম্পৃক্ত রয়েছেন। উঠান বৈঠকের শেষপর্বে যুবসমাজ ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মী ও বাসিন্দারা তার বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় জনগণের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার বিষয়টিও উঠে আসে।

 


More News Of This Category