শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৪ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুরের তলদেশ থেকে সক্রিয় (তাজা) একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। র‍্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত এই ভারী গ্রেনেডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। পরবর্তীতে র‍্যাবের একটি বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি সফলভাবে নিষ্ক্রিয় করে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা আশির উদ্দিন শাহর পুকুরে গোসল করতে নামেন তানভির ও আনসারুল নামের দুই স্থানীয় যুবক। গোসলের একপর্যায়ে পানির নিচে তানভিরের পায়ে শক্ত এক ধাতব বস্তু স্পর্শ করে। কৌতূহলবশত পানির নিচ থেকে বস্তুটি তুলে আনার পর তা গ্রেনেড সদৃশ মনে হলে স্থানীয়রা এটি পলিথিনে মুড়ে পুকুরপাড়ে নিরাপদে রেখে দেন এবং তাৎক্ষণিকভাবে সৈয়দপুর থানায় খবর জানান।

​পরবর্তীতে বিষয়টি র‍্যাবকে অবহিত করা হলে শুক্রবার বিকেলে র‍্যাব-১৩ (নীলফামারী সিপিসি-২)-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। র‍্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি এ টি এম তৌহিদুল ইসলাম এবং কোম্পানি কমান্ডার আশরাফুল কবিরের প্রত্যক্ষ নেতৃত্বে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

​পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় গ্রেনেডটি তখনও পুরোপুরি সক্রিয় (লাইভ) ছিল। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রংপুর থেকে সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে র‍্যাবের বিশেষ একটি বোমা নিষ্ক্রিয়করণ (বোম্ব ডিসপোজাল) দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সতর্কতার সাথে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

​র‍্যাব কর্মকর্তারা জানান, এটি বহুকাল ধরে পানির নিচে সংরক্ষিত ছিল। প্রাথমিক আলামত ও গঠন দেখে তাদের ধারণা—ভারী এই গ্রেনেডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের হতে পারে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও নিরাপদ রয়েছে।


More News Of This Category