শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Headline :
বিন্না ইয়ংমেন্স ক্লাব নির্বাচন ২০২৬: সাধারণ সম্পাদক পদে ‘বই’ মার্কার মোঃ ছাব্বির নূর চৌধুরী জয়ের দৌড়ে এগিয়ে ​বিশেষ প্রতিনিধি, আফজাল হোসেন ফরাজি (দৈনিক বাংলার সংবাদ): লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ”র বার্ষিক বনভোজনে খাবার সরবরাহ করবে জনপ্রিয় রেস্টুরেন্ট জল খাবার হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ কিছু মূর্খ ক্যাপাসিটি চার্জ নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। এরা না বোঝে বিদ্যুৎ প্রকল্প, না বোঝে ক্যাপাসিটি চার্জ। হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ কিছু মূর্খ ক্যাপাসিটি চার্জ নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। এরা না বোঝে বিদ্যুৎ প্রকল্প, না বোঝে ক্যাপাসিটি চার্জ। হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি নজরুল: বঙ্গবন্ধু ও বাংলাদেশ ​ বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দৈনিক বাংলার সংবাদ-এ সারা দেশে সাংবাদিক নিয়োগ ​নিজস্ব প্রতিবেদক: শুভপুর ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত সৌদি প্রতিনিধি: মোহাম্মদ সেলিম রানা জয়পুরহাটের হাসপাতালে রোগী ফেলে ডায়গনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার অবরুদ্ধ করে ডাক্তারকে মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটে চুরির অপবাদে কিশোরকে হাত বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটে চুরির অপবাদে কিশোরকে হাত বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে চুরির অপবাদে কিশোরকে হাত বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল।

লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

, ২৮ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জে মসজিদের মাইক চুরির অপবাদ দিয়ে সৌরভ রায় (১৫) নামের এক কিশোরকে দুই হাত রশি দিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্দয়ভাবে মারধরের অভিযোগ উঠেছে। নির্যাতনের দৃশ্যটির ৩১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​নির্যাতনের শিকার সৌরভ রায় হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকার ক্ষিতিষ রায়ের ছেলে। সে বর্তমানে কালীগঞ্জের কালভৈরব এলাকায় নানাবাড়িতে অবস্থান করছিল।

​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ দিন আগে সৌরভের মা দুই ছেলেকে নিয়ে কালীগঞ্জে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সৌরভ চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারে একটি মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার গতিপথ রোধ করে মসজিদের ভেতরে নিয়ে যান। সেখানে তাকে মাইক চুরির মিথ্যা অপবাদ দিয়ে আটকে রাখা হয়। সৌরভ এ অভিযোগ অস্বীকার ও প্রতিবাদ করলে আসামিরা তাকে রশি দিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারধর করেন।

​ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, দুই হাত বাঁশের খুঁটিতে বাঁধা অবস্থায় কয়েকজন ব্যক্তি ওই কিশোরকে লাঠি দিয়ে পেটাচ্ছেন এবং চড়-থাপ্পড় ও লাথি মারছেন। একপর্যায়ে যন্ত্রণায় ওই কিশোর মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

​ভিডিওটি নজরে আসার পর কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে পুলিশ দ্রুত বিষয়টি তদন্তে নামে। বৃহস্পতিবার রাতেই পুলিশ সৌরভের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে।

​এ ঘটনায় শুক্রবার সৌরভের মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা (মামলা নম্বর: ৪৯) দায়ের করেছেন।

​কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি নজরে আসার পরপরই পুলিশ ভুক্তভোগী কিশোরের খোঁজ নেয় এবং পরিবারের সঙ্গে কথা বলে মামলা দায়েরের ব্যবস্থা করে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category