বিন্না ইয়ংমেন্স ক্লাব নির্বাচন ২০২৬: সাধারণ সম্পাদক পদে ‘বই’ মার্কার মোঃ ছাব্বির নূর চৌধুরী জয়ের দৌড়ে এগিয়ে
বিশেষ প্রতিনিধি, আফজাল হোসেন ফরাজি (দৈনিক বাংলার সংবাদ):
ঝাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিন্না ইয়ংমেন্স ক্লাব’-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬। নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ও ক্লাব সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ করা গেছে। তরুণ ও জ্যেষ্ঠ সদস্যদের সমর্থনে ইতিমধ্যেই প্রচার-প্রচারণায় সরগরম পুরো এলাকা।
বিভিন্ন পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হলেও ভোটারদের আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ ছাব্বির নূর চৌধুরী। ‘বই’ প্রতীক নিয়ে মাঠে নামা এই প্রার্থী সার্বিক উন্নয়ন ও সামাজিক কার্যক্রমের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ সদস্যদের মন জয় করে নিয়েছেন। নির্বাচনী ময়দানের জরিপ ও ভোটারদের ভাষ্যমতে, সাধারণ সম্পাদক পদে তার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই পদে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ কামরুজ্জামান (ঘড়ি), মোঃ মহিববুল্লাহ (আম) এবং মোঃ শাকিল আহমেদ (সিঁড়ি)।
নির্বাচনে অন্যান্য পদে লড়াই করা প্রার্থীদের তালিকা ও প্রতীক:
সভাপতি পদপ্রার্থী:
মোঃ রিয়াদুল ইসলাম ( চেয়ার )
মোঃ সাইফুল ইসলাম ( আনারস )
সহ-সভাপতি পদপ্রার্থী:
মোঃ জাহাঙ্গীর হোসেন ( মোটরসাইকেল )
মোঃ শামসুল আরেফিন ( ছাতা )
সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী:
মোঃ ইউনুছ মিয়া ( ঈগল )
মোঃ নাজিম বাহাদুর ( মাছ )
মোঃ মেহেদী হাসান ( ঘোড়া )
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী:
মোঃ ইমরান হোসেন ( তালা )
মোঃ ওয়াহিদ ( টেলিফোন )
মোঃ শামসুল হক ( পায়রা/কবুতর )
কোষাধ্যক্ষ পদপ্রার্থী:
মোঃ মাইনুল ইসলাম ( কলম )
মোঃ মোস্তাকিম বিল্লাহ ( ডায়েরি/বই )
বিন্না ইয়ংমেন্স ক্লাবের সার্বিক উন্নয়ন, ক্রিড়া সংস্কৃতির বিকাশ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রতীক্ষায় রয়েছেন ভোটারবৃন্দ। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরেপক্ষভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিন্না ইয়ংমেন্স ক্লাব নির্বাচনের ফলাফল ও সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন দৈনিক বাংলার সংবাদ-এ।