রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বিয়ের দুই দিন পরই রহস্যজনক মৃত্যু, গাছ থেকে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ২৮ আগস্ট, ২০২৮ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের মাত্র দুই দিন পর গলায় ফাঁস দিয়ে আবু সালেম প্রধান (২৮) নামের এক স্কুলশিক্ষক আত্মহত্যা করেছেন। চরম হতাশা ও ক্ষোভ থেকে তিনি এমন পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ​শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মধ্য নিরুপাড়া এলাকার একটি কলাবাগান থেকে ওই শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। ​নিহত আবু সালেম প্রধান দরবস্ত ইউনিয়নের মধ্য নিরুপাড়া গ্রামের ইসহাক প্রধানের ছেলে। তিনি উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ‘ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল’-এ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ আগস্ট (বুধবার) কাটাবাড়ি ইউনিয়নের মালেকাবাদ এলাকার আইস উদ্দিনের মেয়ে শ্যামলী আক্তারের সাথে পারিবারিকভাবে সালেমের বিয়ে হয়। তবে এই বিয়েতে পারিবারিক সম্মতি থাকলেও এর আনুষ্ঠানিকতা ও তড়িঘড়ি আয়োজন নিয়ে সালেমের আপত্তি ছিল। তাঁর ইচ্ছা ছিল কেবল বিয়ে রেজিস্ট্রি করে রেখে পরবর্তীতে সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। কিন্তু পরিবারের সিদ্ধান্তে তা সম্ভব হয়নি। ​এরই জেরে শুক্রবার দুপুরের দিকে গ্রামের একটি কলাবাগানের গাছের সাথে সালেমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, নববধূর পরিবার, স্বজন ও সার্বিক পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—হতাশা বা ক্ষোভ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। বিয়ের দুদিনের মাথায় এমন মর্মান্তিক ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বিয়ের দুই দিন পরই রহস্যজনক মৃত্যু, গাছ থেকে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

২৮ আগস্ট, ২০২৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের মাত্র দুই দিন পর গলায় ফাঁস দিয়ে আবু সালেম প্রধান (২৮) নামের এক স্কুলশিক্ষক আত্মহত্যা করেছেন। চরম হতাশা ও ক্ষোভ থেকে তিনি এমন পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

​শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মধ্য নিরুপাড়া এলাকার একটি কলাবাগান থেকে ওই শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

​নিহত আবু সালেম প্রধান দরবস্ত ইউনিয়নের মধ্য নিরুপাড়া গ্রামের ইসহাক প্রধানের ছেলে। তিনি উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ‘ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল’-এ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ আগস্ট (বুধবার) কাটাবাড়ি ইউনিয়নের মালেকাবাদ এলাকার আইস উদ্দিনের মেয়ে শ্যামলী আক্তারের সাথে পারিবারিকভাবে সালেমের বিয়ে হয়। তবে এই বিয়েতে পারিবারিক সম্মতি থাকলেও এর আনুষ্ঠানিকতা ও তড়িঘড়ি আয়োজন নিয়ে সালেমের আপত্তি ছিল। তাঁর ইচ্ছা ছিল কেবল বিয়ে রেজিস্ট্রি করে রেখে পরবর্তীতে সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। কিন্তু পরিবারের সিদ্ধান্তে তা সম্ভব হয়নি।

​এরই জেরে শুক্রবার দুপুরের দিকে গ্রামের একটি কলাবাগানের গাছের সাথে সালেমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, নববধূর পরিবার, স্বজন ও সার্বিক পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—হতাশা বা ক্ষোভ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। বিয়ের দুদিনের মাথায় এমন মর্মান্তিক ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।


More News Of This Category