বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline :
অংশীদারিত্বের গণতন্ত্রই নতুন রাজনৈতিক বন্দোবস্ত——————————————————শহীদ উদ্দিন মাহমুদ স্বপন হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন আয়েশা আক্তার রুবি,সম্পাদক আইবিএননিউজ সমাজসেবা কর্তৃক প্রান্তিক পেশাজীবীদের বান্দরবানে ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ শুরু মোঃ আকাশ ,বান্দরবান জেলা প্রতিনিধি: বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত আরাফাত রহমান(বগুড়া) ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনারি রিপোর্টার মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরী নিখোঁজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে ফয়সাল হাওলাদার ঢাকার কেরাণীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৫ মাদকসেবীর কারাদণ্ড নিজস্ব প্রতিবেদ – ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন মকবুল হোসেন, সিনিয়র রিপোটার বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রকল্পের সমাপ্তি ও ধন্যবাদ জ্ঞাপন সভা অনুষ্ঠিত মুহাম্মদ আকাশ , বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত আশুলিয়ার ওয়ালিয়া এলাকায় আওয়ামী লীগের নেতা নুরু মিয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।

নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন আয়েশা আক্তার রুবি,সম্পাদক আইবিএননিউজ

Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন

আয়েশা আক্তার রুবি,সম্পাদক আইবিএননিউজ২৪.কম়নিউজ পোর্টাল জার্নালিস্টদের সর্বপ্রথম ও একমাত্র আন্তর্জাতিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ)-এর সভাপতি ও প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে উৎসর্গিত এই সম্মেলন আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬, নিউইয়র্কে কুইন্সে অনুষ্ঠিত হবে। আয়োজক হিসেবে রয়েছে এনআরবি অ্যাসোসিয়েশন, ইউএসএ। ফোবানা (Federation of Bangladeshi Associations in North America) উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি সংগঠনগুলোর বৃহত্তম ফেডারেশন। চার দশকের এই ঐতিহ্যবাহী সম্মেলনে হোস্ট কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে জনাব খোকন প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার আরেকটি মাইলফলক স্থাপন করলেন।উল্লেখ্য,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন নিউইয়র্ক ফোবানা ২০১৪ সালে অনুষ্ঠিত সম্মেলনে কো-কনভেনর হিসেবেও দায়িত্ব পালন করে ছিলেন । উক্ত ২০১৪ সালের ফোবানা সম্মেলনে সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনকে তার বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে একটি সম্মাননা সাইটেশন এবং সাংবাদিকতা,রাজনীতি ও অ্যাকটিভিস্ট হিসেবে সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়েছিল ।খবর বাপসনিউজ ।

সিনিয়র সাংবাদিক ও রাজনীতিক হাকিকুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কাজের সঙ্গে জড়িত। তিনি নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে সংবাদমাধ্যমের ডিজিটাল যুগে জার্নালিস্টদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। তার এই নতুন দায়িত্ব প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও উন্নয়নের স্বার্থে ফোবানার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ কমিটির সভাপতি মোহাম্মদ জোবায়ের এবং সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ জনাব হাকিকুল ইসলাম খোকনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা মনে করেন ব, “সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকনের নেতৃত্বে ৪০তম ফোবানা সম্মেলন সফলভাবে সম্পন্ন হবে এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের স্বার্থ আরও সুরক্ষিত হবে। আমরা তার এই দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা ও সাফল্য কামনা করি।”
ফোবানার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা ও বাংলা একাডেমি একুশে পদক বিজয়ী অথর ড.নূরান নবী,
ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ও কমিউনিটি অ্যাকটিভিস্ট জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, উপ এক্সিকিউটিভ সেক্রেটারি ও সাংবাদিক সুব্রত তালুকদার,৪০তম ফোবানার কনভেনার নুরুল আমিন বাবু, মেম্বার সেক্রেটারি ও কবি মনজুর কাদের এবং চিফ প্যাট্রন শফিকুল আলমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের নেতৃত্বে সম্মেলনটি আয়োজিত হচ্ছে।তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি ।


More News Of This Category