বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline :
অংশীদারিত্বের গণতন্ত্রই নতুন রাজনৈতিক বন্দোবস্ত——————————————————শহীদ উদ্দিন মাহমুদ স্বপন হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন আয়েশা আক্তার রুবি,সম্পাদক আইবিএননিউজ সমাজসেবা কর্তৃক প্রান্তিক পেশাজীবীদের বান্দরবানে ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ শুরু মোঃ আকাশ ,বান্দরবান জেলা প্রতিনিধি: বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত আরাফাত রহমান(বগুড়া) ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনারি রিপোর্টার মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরী নিখোঁজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে ফয়সাল হাওলাদার ঢাকার কেরাণীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৫ মাদকসেবীর কারাদণ্ড নিজস্ব প্রতিবেদ – ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন মকবুল হোসেন, সিনিয়র রিপোটার বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রকল্পের সমাপ্তি ও ধন্যবাদ জ্ঞাপন সভা অনুষ্ঠিত মুহাম্মদ আকাশ , বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত আশুলিয়ার ওয়ালিয়া এলাকায় আওয়ামী লীগের নেতা নুরু মিয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।

ঢাকার কেরাণীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৫ মাদকসেবীর কারাদণ্ড নিজস্ব প্রতিবেদ –

Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ঢাকার কেরাণীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৫ মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদ –
২৫/০৮/২০২৬ ইং তারিখ

সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস, DNC, প্রধান কার্যালয়, ঢাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাজিদ উল ইসলাম এর নেতৃত্বে পুলিশ ফোর্স ও DNC, জেলা কার্যালয়, খ-সার্কেল, ঢাকা কর্তৃক পরিচালিত মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে কেরাণীগঞ্জ উপজেলার মনু বেপারীর ঢাল এলাকাস্থ শফিকুল ইসলামের ছেলে হৃদয় (২২) ও একই এলাকাস্থ মৃত হায়দার আলীর ছেলে রুবেল মিয়া (৩৬) দ্বয়কে ইয়াবা ট্যাবলেটসহ এবং কদমতলী এলাকাস্থ নুরুল ইসলামের ছেলে ফয়সাল (২৬), মোঃ ইব্রাহীমের ছেলে সজীব (২৯) ও মৃত হাশেম মিয়ার ছেলে সোহেল মিয়া (৫০) ত্রয়কে গাঁজা সেবন ও সংরক্ষণ অবস্থায় আটক করা হয়।
অভিযান শেষে আসামিদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে সিনিয়র সহকারী সচিব ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস আসামীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। পরে, আসামীদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

অভিযানকালে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।মাদক নির্মূলে অভিযান আরও কঠোর করা হবে।
মাদক সেবন, বহন ও বিক্রয়ের সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও তিনি অভিযানকালে জানান।

উপজেলা নির্বাহী অফিসার মো: উমর ফারুক জানান, ইতোমধ্যে কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান,কেম্পেইন, সভা, সেমিনার করা হচ্ছে। টাস্কফোর্সের অভিযান এ বিষয়ে আরেক মাত্রা যোজন হবে। প্রশাসন, র‍্যাব, পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একসাথে কাজ করার ফলে মাদক ব্যবসায়ী ও সেবীদের দ্রুত আইনের আওতায় আনা যাবে। টাস্কফোর্সের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


More News Of This Category