বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline :
অংশীদারিত্বের গণতন্ত্রই নতুন রাজনৈতিক বন্দোবস্ত——————————————————শহীদ উদ্দিন মাহমুদ স্বপন হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন আয়েশা আক্তার রুবি,সম্পাদক আইবিএননিউজ সমাজসেবা কর্তৃক প্রান্তিক পেশাজীবীদের বান্দরবানে ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ শুরু মোঃ আকাশ ,বান্দরবান জেলা প্রতিনিধি: বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত আরাফাত রহমান(বগুড়া) ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনারি রিপোর্টার মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরী নিখোঁজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে ফয়সাল হাওলাদার ঢাকার কেরাণীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৫ মাদকসেবীর কারাদণ্ড নিজস্ব প্রতিবেদ – ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন মকবুল হোসেন, সিনিয়র রিপোটার বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রকল্পের সমাপ্তি ও ধন্যবাদ জ্ঞাপন সভা অনুষ্ঠিত মুহাম্মদ আকাশ , বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত আশুলিয়ার ওয়ালিয়া এলাকায় আওয়ামী লীগের নেতা নুরু মিয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।

সমাজসেবা কর্তৃক প্রান্তিক পেশাজীবীদের বান্দরবানে ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ শুরু মোঃ আকাশ ,বান্দরবান জেলা প্রতিনিধি:

Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সমাজসেবা কর্তৃক প্রান্তিক পেশাজীবীদের বান্দরবানে ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

মোঃ আকাশ ,বান্দরবান জেলা প্রতিনিধি:

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবান সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রান্তিক পেশাজীবীদের নিয়ে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বান্দরবান সদর উপজেলার ৬টি ইউনিয়নের ৩০ জন প্রান্তিক পেশাজীবী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি।
বিশেষ অতিথি ও মাস্টার ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন জেট এম মিজানুর রহমান খান, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, নোয়াখালী ও প্রশিক্ষক (TOT)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্টন মহুরি, উপ-পরিচালক, বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সত্যজিৎ মজুমদার, বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সক্ষমতা উন্নয়ন, যোগাযোগ ও আচরণগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

আয়োজকরা জানান, প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনমানের টেকসই উন্নয়নই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন ও বাস্তবায়ন করছে। সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকার অধীনে পরিচালিত ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।


More News Of This Category