রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

শাহরাস্তিতে পৃথক অভিযানে ১৬৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বিশেষ প্রতিনিধি,

Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

শাহরাস্তিতে পৃথক অভিযানে ১৬৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি,শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। গত সোমবার (২৪ আগস্ট) উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন ও খেড়িহার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই মাহবুবুল আলমসহ পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মুন্সি গাজী পাটোয়ারী বাড়ির পশ্চিম পাশে ইটের সলিং সড়কে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক ওরফে অনিক (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।

অন্যদিকে, একই দিন খেড়িহার এলাকায় জনৈক আব্দুর রহমানের টিনশেড বাড়ির সামনে অভিযান চালিয়ে মিঠুন চন্দ্র দাস (৩৪) ও সজীব চন্দ্র দাস (৩৪) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। গ্রেপ্তার দুজনের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category