রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

পীরগঞ্জে শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোটার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পীরগঞ্জে শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোটার।
০১৭১৭৭৭৬৯৭২

রংপুরের পীরগঞ্জে এক স্কুলশিক্ষিকার কোলে থাকা শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) স্কুল ছুটির পর মকিমপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪–৫ জন শিক্ষিকা একটি মিশুক অটোরিকশাযোগে পীরগঞ্জে ফিরছিলেন।
আনুমানিক বিকেল ৪টার দিকে পুষ্টি অফিস ও পল্লী বিদ্যুৎ অফিসের মাঝামাঝি এলাকায় মোটরসাইকেলে আসা দুই যুবক অটোরিকশাটির গতিরোধ করে।

এ সময় অটোরিকশায় থাকা শিক্ষিকা শামিমা বেগমের কোলে থাকা শিশুর গলায় ধারালো হাচুয়া ধরে ভয় দেখানো হয়। পরে তাঁর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় তারা।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যস্ত সড়কে দিনের বেলায় এমন ঘটনায় জননিরাপত্তা ও সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ছিনতাইয়ের ঘটনাটির বিষয়ে অভিযোগ দায়েরের পর তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category