সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বদলগাছীতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদককে ছুরিঘাতে জখম করার অভিযোগ, বহিস্কৃত কৃষকদলের সম্পাদকের বিরুদ্ধে

Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বদলগাছীতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদককে ছুরিঘাতে জখম করার অভিযোগ, বহিস্কৃত কৃষকদলের সম্পাদকের বিরুদ্ধে

মোঃ সারোয়ার হোসেন অপু
জেলা প্রতিনিধি,নওগাঁ।

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের বিরুদ্ধে। রোববার (২৩ আগস্ট) বিকেলে এ ঘটনায় শাহীন নামে আরও একজন আহত হয়েছেন। আহত আবু রায়হান গিটারকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে সম্প্রতি এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সুজাউল ইসলাম ওই ঘরটি আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ব্যবহার করছিলেন। এ নিয়ে স্থানীয়দের একাংশ বাধা দিলে বিরোধের সৃষ্টি হয়। রোববার বিকেলে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন বিএনপি নেতা আবু রায়হান গিটার। এ সময় তাকে লক্ষ্য করে সুজাউল ইসলাম ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করেন আহত গিটার। তাকে রক্ষা করতে গিয়ে শাহীন নামের এক যুবকও আহত হন। পরে স্থানীয়রা সুজাউল ইসলামকে মারধর করলে তিনিও আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
আবু রায়হান গিটার বলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তিনি পরিস্থিতি শান্ত করতে গিয়ে একপর্যায়ে সুজাউল ইসলামের ছুরিকাঘাতের শিকার হন। বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ জানান, আবু রায়হান গিটারের বুকের ক্ষত গভীর ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার না করে সুজাউলের ছেলে সিয়াম দাবি করেন, ঘরটি তার বাবা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন এবং ঘর ব্যবহার নিয়ে বিরোধ থেকেই মারামারি হয়েছে। এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেনি। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category