অটোরিকশা চুরি ও চোরাই গাড়ি কেনাবেচা; আরপিএমপি মাহিগঞ্জ থানা পুলিশের অভিযানে (০৩) জন আসামী গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়
মাহিগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অটোরিকশা চুরি এবং চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত ০৩ (তিন) জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
১। মোঃ আকাশ (২৫)
পিতা: মোঃ আব্দুল মান্নান
সাং: চাঁনপুর
থানা: পীরগঞ্জ
জেলা: রংপুর।
২। মোঃ খলিল মিয়া (৪৫)
পিতা: মৃত আরাজি উদ্দিন
সাং: আরাজি তামপাট
থানা: তাজহাট
রংপুর মহানগর, রংপুর।
উপরোক্ত দুই আসামিকে ২২ আগস্ট ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১৭:১৫ ঘটিকায় মাহিগঞ্জ থানাধীন খোর্দ্দ রংপুর এলাকায় মাহিগঞ্জ কলেজ রোড সংলগ্ন জনৈক মোঃ শাহীনের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।
৩। মোঃ জাহাঙ্গীর আলম (৩৬)
পিতা: মৃত আকবর আলী
সাং: ধুমখাটিয়া
থানা: মাহিগঞ্জ
রংপুর মহানগর, রংপুর- কে
২৩ আগস্ট ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় মাহিগঞ্জ থানাধীন তালতলা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ০৩ (তিন) জন আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ
অপরাধ প্রতিরোধ, অপরাধীদের আইনের আওতায় আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর।