সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সুজাতপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার

Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সুজাতপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন সুজাতপুর যুব কমিটি। শনিবার বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যুব কমিটির সভাপতি শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ূন চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মমিন মিয়া, শাহ জাহাঙ্গীর মেম্বার, কাজল মিয়া, ইউপি সদস্যা সুরাইয়া চৌধুরী, মাসুক মিয়া, শেখ জাহাঙ্গীর প্রমুখ। সভায় বক্তারা বলেন-দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন সুজাতপুর গ্রামের কাউছার মিয়া, জাহির মিয়া ও সাব্বির মিয়া। গত ১৫ জুলাই যুব কমিটির নেতৃবৃন্দ হাতে-নাতে কাউছার মিয়াকে আটক করেন।

পরবর্তীতে তার স্বজনরা আর এ ধরণের কর্মকান্ড ভবিষ্যতে করবে না বলে ছাড়িয়ে নেন। গত ১৬ আগস্ট বেলা ২ টায় দিকে যুব কমিটির নেতৃবৃন্দ গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পান ইকরাম থেকে কাউছার মিয়া, জাহির মিয়া ও সাব্বির মিয়া ইয়াবা নিয়ে আসছেন। সাথে সাথে তারা সুইচ গেইট এলাকায় তাদেরকে আটক করে বাজারে নিয়ে আসেন। বাজারে নিয়ে পর তাদের স্বজনরা যুব কমিটির নেতৃবৃন্দও গ্রামবাসীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় মাদক ব্যবসায়ীদের স্বজনদের সাথে যুব কমিটি নেতৃবৃন্দের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে বিকেল ৪টার দিকে যুব কমিটির এক সদস্য কে মাদক ব্যবসায়ী জাহির মিয়ার চাচা স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মজলিশ মিয়ার বাড়ির সামনে দিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা তাকে আটক করে মারধোর করেন।

এ খবর পেয়ে যুব কমিটির নেতৃবৃন্দরা তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদের সাথে মাদক ব্যবসায়ীদের পূনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজনই আহত হন। অভিযোগ রয়েছে, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মজলিশ মিয়া আশ্রয় প্রশ্রয়ে তার ভাতিজা কাউছার মিয়াসহ আত্মীয় স্বজনরা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শুধু মাদক ব্যবসা নয়, তারা এলাকায় বিভিন্ন ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। দুই মাস পূর্বে তারা বাজারের স্বর্ণ ব্যবসায়ী মহিতুষ বণিকের ছেলেকে দোকান থেকে ডেকে নিয়ে গলায় অস্ত্র ধরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে ক্ষমা চেয়ে মজলিশ তার ভাতিজা জাহিদ হাসান মহল. ও নাতি খেজু মিয়াকে ছাড়িয়ে নিয়ে যায়।

কিন্তু মজলিশের স্বজনদের অপরাধ মূলক কর্মকান্ড বন্ধ না হওয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়। এলাকাবাসীরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।


More News Of This Category