সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

জেলা প্রশাসক গোল্ডকাপে ভোলাহাটকে ৪-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের দুর্দান্ত জয় মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

জেলা প্রশাসক গোল্ডকাপে ভোলাহাটকে ৪-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের দুর্দান্ত জয়

মোঃ তুহিন,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ভোলাহাট উপজেলা দলকে ৪-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে গোমস্তাপুর উপজেলা ফুটবল দল।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) ম্যাচটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে গোমস্তাপুর উপজেলা দল। একের পর এক আক্রমণে ভোলাহাটের রক্ষণভাগকে চাপে রাখে তারা। ভোলাহাট উপজেলা দল পাল্টা আক্রমণের চেষ্টা করলেও গোমস্তাপুরের দুর্দান্ত নৈপুণ্যের সামনে সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে গোমস্তাপুর।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য গোমস্তাপুর উপজেলার ১২ নম্বর জার্সিধারী খেলোয়াড় আবু বাক্কার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলা দেখতে জেলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ও ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর জেলায় এমন বড় পরিসরের ফুটবল আয়োজন ঘিরে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ম্যাচে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, সদস্য মো. তৌফিকুল ইসলাম তোফা, শেখ মোহাম্মদ ফরিদসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।

তাদের মতে, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মাঠমুখী করার উদ্যোগ অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


More News Of This Category