সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে বদলগাছীতে বকনা বাছুর বিতরণ

Update : বুধবার, ৪ জুন, ২০২৫
ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে বদলগাছীতে বকনা বাছুর বিতরণ

জেলা প্রতিনিধি,(নওগাঁ):

ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে বদলগাছীতে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। নওগাঁর বদলগাছীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির মাঝে বাড়ন্ত বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ১২৫ জন সুফলভোগীর মাঝে একটি করে বকনা বাছুর, চারটি পিলার, পাঁচটি টিন একটি ম্যাট ও ২৭০ কেজি খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এসব বাছুর ও উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনে বার্তার বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক জয়সাগর পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ সারোয়ার হোসেন অপু,বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী, সাবেক সম্পাদক সানজাদ রয়েল সাগর, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মাওলা, সহ প্রমুখ।

সুফলভোগীরা জানান, একটা বকনা বাছুর কিনতে অনেক টাকার প্রয়োজন। একসাথে এতগুলো টাকা দিয়ে গরু কেনা প্রায় অসম্ভব। বাছুরসহ বাছুর লালন পালন করার জন্য খাবারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে আমাদের প্রায় ছয় মাসেরও বেশি সময় বিনা খরচে লালন পালন করা সম্ভব হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী বলেন, সমতলভূমির অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২৫ জনকে বকনা বাছুর, খাবারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। আমরা নিয়মিত তদারকির মাধ্যমে এসব বাছুরের দেখভালসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবো।


More News Of This Category