*ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন*
নিজস্ব প্রতিবেদক –
*ঢাকা, ২১ আগস্ট ২০২৬:*
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় *ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ*কে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে *বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম*।
সংগঠনের সভাপতি *মোঃ কুতুব উদ্দিন* এক বিবৃতিতে বলেন, “ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থের মতো তরুণ, মেধাবী এবং গণমাধ্যম-বান্ধব ব্যক্তিত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নেতৃত্বে আসায় আমরা অত্যন্ত আনন্দিত। আপনার দূরদর্শী নেতৃত্বে দেশের গণমাধ্যম আরও স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং পেশাদার হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন- সাংবাদিক ও লেখকদের পেশাগত নিরাপত্তা, বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আপনার বলিষ্ঠ ভূমিকা আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম দেশের গঠনমূলক তথ্য প্রবাহকে সমৃদ্ধ করতে সবসময় আপনার সহযোগী হয়ে কাজ করবে।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সকল সদস্য।