সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

শহর রক্ষা বাঁধের গোড়ার মাটি কেটেই বাঁধ মেরামত, প্রশ্ন ঠিকাদারের কাজ নিয়ে। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শহর রক্ষা বাঁধের গোড়ার মাটি কেটেই বাঁধ মেরামত, প্রশ্ন ঠিকাদারের কাজ নিয়ে।

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের গোড়ার মাটি কেটে বস্তায় ভরে সেই মাটি দিয়েই বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে বাঁধের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহর রক্ষা বাঁধের কয়েকটি স্থানে ভেঙে যাওয়া ও ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে। নিয়ম অনুযায়ী দূরবর্তী স্থান থেকে মাটি এনে ক্ষতিগ্রস্ত অংশের গর্ত ভরাট করার কথা থাকলেও অভিযোগ রয়েছে, ঠিকাদার আব্দুল লতিফ হক্কানী বাঁধের গোড়ার মাটি কেটে বস্তায় ভরে সেই মাটি দিয়েই মেরামতের কাজ করছেন।

বিষয়টি পানি উন্নয়ন বোর্ড, গাইবান্ধার নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, এমনটি হওয়ার কথা নয়। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

তবে অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার বাঁধের গোড়ার মাটি শ্রমিক দিয়ে কেটে বস্তায় ভরতে এবং ওই মাটি দিয়ে বাঁধ মেরামতের কাজ করতে দেখা গেছে। ফলে পানি উন্নয়ন বোর্ডের নজরদারি ও ঠিকাদারের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বাঁধের গোড়া থেকে মাটি কেটে পুনরায় সেই মাটি দিয়ে বাঁধ মেরামত করা হলে বর্ষা ও নদীর পানির চাপ বাড়লে বাঁধ আবারও ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এতে শহর ও আশপাশের জনবসতি ঝুঁকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদার আব্দুল লতিফ হক্কানীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাঁধের নিরাপত্তা ও সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


More News Of This Category