রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে যুবকের মৃত্যু

Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর শাহবাগ থানার সচিবালয়ের বিপরীত পাশে প্রিমিয়ার মার্কেটের পেছনে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আল আমিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি দর্জির কাজ করতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন লক্ষ্মীপুর সদরের বাটি লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ গফুর মোল্লার ছেলে। বর্তমানে পীর ইয়েমেনি মার্কেটের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

আল আমিনকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী বাবুল রেজা জানান, গত রাতে সচিবালের বিপরীত পাশে প্রিমিয়াম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পারাপারের সময় অসাবধানতাবশত বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে অচেতন হয়ে পড়ে আল আমিন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আল আমিন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


More News Of This Category